বাড়ছে তাপমাত্রা, শীত শুধু রাতে

বাড়ছে তাপমাত্রা, শীত শুধু রাতে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলে যাচ্ছে এবারের শীত। মাঘের সাথে সাথে বিদায় নিচ্ছে শীতবেলা। এখন থেকে তাপমাত্রা কমার কারণে রাতে ঠান্ডা কিছুটা বাড়তে পারে, আর দিনে তাপমাত্রা বেড়ে বাড়তে পারে গরম।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে।

অধিদপ্তর বলছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগের অবস্থান করছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *