বাড়ছে বাদশাহ সালমান ও ছেলের দূরত্ব

বাড়ছে বাদশাহ সালমান ও ছেলের দূরত্ব

যুবরাজের আচরণে বাদশাহ ক্ষুব্ধ

বাড়ছে বাবা-ছেলের দূরত্ব

পাথেয় টোয়েন্টিফর ডটকম : বাদশাহ শাহ জাহানের কথা কে না জানে। বাদশাহ আলমগীর নীতিবান রাজা হিসেবে পরিচিত। অথচ নিজের বাবা বাদশাহ শাহজাহানকে কারারুদ্ধ করেই তিনি মসনদে আসীন হয়েছিলেন। সৌদীতে বাদশাহ সালমানের বিষয়ে সেরকম অবস্থা তৈরী হচ্ছে কিনা এখনো স্পষ্ট নয়। তবে দ্বন্দ্ব চলছে তা সত্যই।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে ছেলে রাজপরিবারের উত্তরাধিকার যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পর্কে ফাটল ধরেছে। সৌদি জোটের ইয়েমেন যুদ্ধসহ বেশ কিছু বিষয়ে ছেলের আচরণে ক্ষুব্ধ বাদশাহ। সৃষ্ট মতবিরোধকে কেন্দ্র করেই তাদের সম্পর্ক খারাপ হতে শুরু করেছে।

মঙ্গলবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে বাদশাহ সালমানের মিসরে সফর থেকেই এর সূত্রপাত। সে সময় বাদশাহর উপদেষ্টারা তাকে সতর্ক করেছিলেন যে, তার বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন ক্রাউন প্রিন্স সালমান। তারপর থেকেই রাজপরিবারে চাপা উত্তেজনা শুরু হয়।

বাদশাহর অনুগত ব্যক্তিরা এ হুমকিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে বেশ সতর্ক অবস্থান গ্রহণ করেছিলেন। এজন্য বাদশাহর মিসর সফরে তার নিরাপত্তার বিষয়টি বিশ্বস্ত ৩০ জনের ওপর ন্যস্ত করা হয়েছিল যারা বাদশাহর সবচেয়ে অনুগত। সে সময় মিসরের নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও সরিয়ে দেয়া হয়। মিসর সফর শেষে বাদশাহ যখন দেশে ফেরেন তখন তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকজন। কিন্তু সেখানে দেখা যায়নি যুবরাজকে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলজেরিয়া এবং সুদানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বাদশাহ সালমানের কঠোর অবস্থান এবং একই সঙ্গে ইয়েমেন যুদ্ধে বন্দিদের চিকিৎসার বিষয়ে বাদশাহ সালমান এবং যুবরাজের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *