বিএনপির গণ-অনশন শুরু

বিএনপির গণ-অনশন শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে দলের পূর্বঘোষিত গণ-অনশন কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) সারা দেশের ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা এতে অংশ নিচ্ছেন।

সকাল নয়টায় শুরু হওয়ার কথা থাকলেও ৮টার দিকেই বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন। তারা ফুটপাতে ও সড়কের পাশে ত্রিপল বিছিয়ে বসে পড়েছেন।

সকাল আটটার কিছু পরে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে আসেন। এ সময় মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুকেও সেখানে দেখা যায়।

পুলিশের কড়া নিরাপত্তা থাকলেও নেতাকর্মীদের কর্মসূচিতে আসতে বাধা দেওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *