বিএনপির তৃণমূলের ৯ নেতা বহিষ্কার

বিএনপির তৃণমূলের ৯ নেতা বহিষ্কার

পাথেয় রিপোর্ট : দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় তৃণমূলের ৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তারা আগামী ১০ মার্চ অনুষ্ঠেয় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট করবেন।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সংগঠনবিরোধী সিদ্ধান্ত ও দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

যাদের বহিষ্কার করা হয়েছে, তারা হলেন- পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমেদ এবং একই জেলা বিএনপির সহসভাপতি আনিসুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কামাল পারভেজ (সাজন), জেলা মহিলা দলের আহ্বায়ক মদিনা আক্তার, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক আয়েশা আক্তার এবং একই উপজেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ দুলাল।

এ ছাড়া দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাফি চৌধুরী ও মহিলাবিষয়ক সম্পাদক ফাতেমা ইয়াসমিন পপিকে বহিষ্কার করা হয়েছে। একাদশ সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টি-জেপির স্থানীয় সংসদ সদস্যকে ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছিলেন কাফি চৌধুরী ও পপি। পরে তারা জাতীয় পার্টিতে (জেপি) যোগদানও করেছেন। বিষয়টি কেন্দ্রকে জানালে তাদের বহিষ্কার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *