পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের পর এবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলিও বিএনপি নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন।
আজ বুধবার (১৩ জুলাই) সকালে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে রুদ্ধদ্বার এই বৈঠক হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমদু চৌধুরী ও আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আমাদের যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সেই সম্পর্কের মধ্যে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে সব বিষয়ের ওপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি।’
সেই প্রাসঙ্গিক বিষয়গুলো সম্পর্কে জানতে চাইলে তিনি কিছু বলেননি।
এর আগে গতকাল মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (ইউএনআরসি) গোয়েন লুইস বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। সেদিনের বৈঠকের বিষয়বস্তু সম্পর্কেও কোনো পক্ষই সাংবাদিকদের কিছু বলেনি।


