পাথেয় রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কাদের সিদ্দিকী এবং ব্যারিস্টার নাজমুল হুদাসহ হেভিওয়েট ২৫ জন প্রার্থীর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
মনোনয়নপত্র ও হলফনামায় দেয়া তথ্য এবং প্রার্থীর নামে কোনো ফৌজদারি বা দুর্নীতির মামলা রয়েছে কিনা এসব বিষয় মাথায় রেখেই চলছে একাদশ জাতীয় নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই। ভুল তথ্য কিংবা ফৌজদারি ও দুর্নীতির মামলার কারণে এ পর্যন্ত অনেক আলোচিত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার।
মনোনয়ন বাতিলের তালিকায় এখন পর্যন্ত যেসব হেভিওয়েট প্রার্থীর নাম পাওয়া গেছে তারা হলেন-
১. বগুড়া-৬, ৭ ও ফেনী-১ : বেগম খালেদা জিয়া
২. পটুয়াখালী-৩ : গোলাম মওলা রনি (বিএনপি)
৩. হবিগঞ্জ-১ : রেজা কিবরিয়া (গণফোরাম)
৪. কুমিল্লা-৩ : মজিবুল হক (বিএনপি)
৫. কুমিল্লা-৫ : অধ্যক্ষ মুহাম্মদ ইউনুস (বিএনপি)
৬. সিলেট-৩ : আব্দুল কাইয়ুম চৌধুরী (বিএনপি)
৭. রাঙামাটি : আশীষ দাশগুপ্ত (স্বতন্ত্র), অমর কুমার দে (স্বতন্ত্র)
৮. ঢাকা-৫ : সেলিম ভুঁইয়া (বিএনপি)
৯. ঢাকা-৬ : সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন (বিএনপি)
১০. ঢাকা-৭ : নাসিমা আক্তার (বিএনপি)
১১. ঢাকা-৯ : আফরোজা আব্বাস (বিএনপি)
১২. ঢাকা-১০ : খন্দকার ফরিদুল আকবর (গণফোরাম)
১৩. ঢাকা-১৭ : নাজমুল হুদা
১৪. জামালপুর-১ : এ. রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি)
১৫. জামালপুর-৪ : ফরিদুল কবীর তালুকদার শামীম (বিএনপি) ও মামুনুর রশীদ জোয়ারদার (জাপা-এরশাদ)
১৬. টাঙ্গাইল-৪ ও ৮ : কাদের সিদ্দিকী (কৃষক-শ্রমিক জনতা লীগ)
১৭. কুড়িগ্রাম-৪ : জাকির হোসেন (আওয়ামী লীগ), ইমরান এইচ সরকার (স্বতন্ত্র)
১৮. চট্টগ্রাম-৩ : এটিএম আবু তাহের (বিএনপি) ও আসলাম চৌধুরী (বিএনপি)
১৯. চট্টগ্রাম-৫ : মীর নাসির উদ্দিন (বিএনপি) ও তার ছেলে মীর হেলাল (বিএনপি)
২০. চট্টগ্রাম-৭ : গিয়াসউদ্দিন কাদের চৌধুরী (বিএনপি) ও তার ছেলে সামির কাদের চৌধুরী (বিএনপি)
২১. চট্টগ্রাম-৮ : এম মোরশেদ খান (বিএনপি)
২২. শেরপুর-১ : মো. হযরত আলী (বিএনপি)
২৩. নাটোর-২ : রুহুল কুদ্দুস তালুকদার দুলু (বিএনপি)
২৪. পটুয়াখালী-১ : এ.বি.এম রুহুল আমীন হাওলাদার (জাতীয় পার্টি)
২৫. পটুয়াখালী-২ : শহিদুল আলম তালুকদার (বিএনপি)।
এদিকে সব আসনেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। দুর্নীতির দুই মামলায় দুই বছরের অধিক সাজার কারণে প্রথমে ফেনী-১ আসনে এবং পরে বগুড়া-৬ ও ৭ আসনেও তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।
জানা গেছে, রবিবার দুপুরে বগুড়ায় মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বগুড়া-৬ ও ৭ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। এর আগে ফেনী-১ আসনে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদুজ্জামান।


