বিএনপি ‘ওহি নির্ভর দল’ : ডা. জাফরুল্লাহ

বিএনপি ‘ওহি নির্ভর দল’ : ডা. জাফরুল্লাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, বিএনপি ‘ওহি নির্ভর দল’।

তিনি বলেন, ‘বিএনপি ওহি নির্ভর। ইউকে থেকে ওহি আসলেই হবে। আজকে মনে করেন খালেদা জিয়ার পপুলারিটিকে তো না বলতে পারব না আমরা। সরকার ভীষণ বুদ্ধিমতির কাজ করেছে, তাকে জনগণের কাছ থেকে ভুলিয়ে দিতে। তাকে বেল দেয় না কিন্তু গুলশানের বাড়িতে রাখে।’

‘এটা সরকারের জন্য ভুল, বিএনপির উচিত মাঠে নামা। মাঠে নামছেন না তারা। দু-একটা বক্তৃতা দিয়েই তারা খালাস হয়ে যাচ্ছে। জনগণের পক্ষে কথাটা বলবে কে?’, যোগ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।

শনিবার (৩১ অক্টোবর) একটি গণমাধ্যমের অনুষ্ঠানের লাইভে যুক্ত হয়ে তিনি এসব বলেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *