বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হয় কীভাবে: সিইসি

বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হয় কীভাবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, বিএনপি রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তাদের ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হয় কীভাবে?
শুক্রবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, না, কখনও না। এটি আগেও বলেছি, এখনও বলছি।’

তিনি বলেন, ‘আমরা আশা করি সবাই নির্বাচনে আসবে। নির্বাচনী পরিবেশ ভালো হবে। নির্বাচনে সব দল একই সুযোগ পাবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *