বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করার জন্য কাজ করছে : দীপু মনি

বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করার জন্য কাজ করছে : দীপু মনি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নির্বাচনকে বিতর্কিত করতেই বিএনপি-জামায়াত সবসময় নির্বাচনে অংশ নেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সাংসদ শিক্ষামন্ত্রী দীপু মনি।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, বিএনপি সব সময়ই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করে আসছে। তারা জানে এখন তারা জনবিচ্ছিন্ন একটি দলে পরিণত হয়েছে। যেসব নির্বাচনে তারা জয়ী হয় সেসব নির্বাচনেও ফল ঘোষণার আগ পর্যন্ত বিতর্ক করে। আজকে বিএনপি জামায়াত দেশকে ধ্বংস করার জন্য কাজ করেছে। আজও তারা চান না বাংলাদেশ এগিয়ে যাক।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও এসে তারা বলছে, নির্বাচন যে সুষ্ঠু হচ্ছে না তা প্রমাণ করার জন্যই তারা ভোটে অংশ নিচ্ছেন। অর্থাৎ তারা নির্বাচনকে বিতর্কিত করতে চায়।

চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে দীপু মনি বলেন, দুর্গম চরাঞ্চলে ৪০ভাগের ওপর ভোট পড়েছে। সাধারণ মানুষ ভোট কেন্দ্রে এসে উৎসাহ নিয়ে ভোট দিয়েছে। অথচ বিএনপি ইভিএম নিয়েও বিতর্ক করতে চায়।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মাহবুবুর রহমান এবং বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি মতলব উত্তরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *