বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অসুস্থ অবস্থায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ঢাকার গুলশানে বেসকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ছিলেন। সেখানেই তিনি অসুস্থ বোধ করেন।

শায়রুল কবির খান আরও জানান, অসুস্থতা বোধ করার পর দ্রুততার সঙ্গে মির্জা ফখরুলকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তার অবস্থার বিস্তারিত জানার সুযোগ হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *