`বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় বলেই ৭ মার্চ পালন করে না’

`বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় বলেই ৭ মার্চ পালন করে না’

নিজস্ব প্রতিবেদক ● বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় বলেই ৭ মার্চ পালন করে না বলেই অভিমত ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়। এটা চেতনা, মূল্যবোধ, অনুভূতি, আদর্শের একটা ব্যাপার। বিএনপি ইতিহাস স্বীকার করে না। ক্ষমতায় এলে ইতিহাস জবরদখল করে। নিজেদের মত করে ইতিহাস সৃষ্টি করতে চায় তারা।

মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে কাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বাসস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *