পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মো. রফিকের ছেলে বাদশা (২২)।
স্থানীয়রা এ বিষয়ে গণমাধ্যমকে জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকার ৩এস ও ৪এস পিলারের মধ্যে বিএসএফ সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই বাদশা মারা যান। এর পর মরদেহটি ভারতীয় ভূখণ্ডে বিএসএফ সদস্যদের পাহারা দিতে দেখা গেছে।
এদিকে, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান এ বিষয়ে গণমাধ্যমকে জানান, বাংলাদেশি ভূখণ্ডে কোনো হতাহতের খবর তার জানা নেই।


