বিকারগ্রস্তদের জিহাদ নিয়ে রাজনীতি!

বিকারগ্রস্তদের জিহাদ নিয়ে রাজনীতি!

প্রতিচিন্তা । যুবায়ের বিন আরমান

বিকারগ্রস্তদের জিহাদ নিয়ে রাজনীতি!

১। আমিও প্রকৃত জিহাদ করছি না। আপনিও করছেন না। মূলত বাংলাদেশে অস্ত্রের জিহাদ (কিতাল) কেউই করছেন না। জিহাদ না করার জন্যে দোষী হলে সবাই দোষী। ওজর থাকলে সবারই ওজর রয়েছে। এক্ষেত্রে সবাই সমান। এখানে যদি কেউ বলে অমুক জিহাদ করছে না, তাহলে তা অবান্তর। কারণ অমুকের কথা বলার আগে নিজের খবর নিন। মাথায় ঢুকান প্লিজ।

২। জিহাদ না করলেও জিহাদের পক্ষে থাকা চাই। এটা জরুরি। এটা অন্তরে রাখুন। বাহিরে রাজনীতি করুন। দোষারোপের কিছু নাই। বরং একটা তো কিছু করছেন। চেষ্টা, জুহুদ তো কিছু হলেও করছেন। এটা তাদের চেয়ে উত্তম যারা রাজনীতিও করে না, জিহাদও করে না, শুধু দোষারোপ করে। এরূপ যারা করে তারা বিকারগ্রস্ত।

আবার দোষারোপ থেকে বাঁচার জন্যে জিহাদের ভুল ব্যাখ্যা দেওয়াও মারাত্মক অন্যায়। এটা করা থেকে বিরত থাকতেই হবে। তবে এটুকু বলা যায় যে, প্রেক্ষাপট মুওয়াফিক নয়। কেউ যদি এটুকও মানতে চায় না, তাহলে তাকে সবিনয়ে বলুন, তিনি যেনো বাহিনী গঠন করে দেখান। যদি দেখাতে পারেন তাহলে রাজনীতিবিদদের ওজর গ্রহণযোগ্য হবে না। আমরা সেই বাহিনীতে অবশ্যই শরীক হব। এর আগে ফাউ ফাউ অলস বসে দোষারোপ করে কাজে ব্যাঘাত ছাড়া আর কিছুই করা যাবে না।

ঝগড়া না করে যার যার কাজ করি। ফতুয়া কম দেই। ফতুয়া ব্যাপক হয়ে গেছে। তাকি উসমানিকে তাগুতের দালাল বলতেও চিন্তা করেন না কিছু ভাই। আল্লাহ সমঝ দিন।

মনে রাখতে হবে আল্লাহ পাক আমাদের ফতোয়া দেখে কিয়ামতের দিন ফয়সালা করবেন না। ফতোয়া উল্টো গলার কাঁটা হতে পারে।
সবাই ভালো থাকুন, মিলেমিশে থাকুন। যার যার জায়গা থেকে পরিবেশ তৈরি করার কাজ করি।

ভেতরে অন্ধকার থাকলে কেবল দোষারোপ ছাড়া কিছুই করা যায় না। যৌক্তিক বিতর্ক থাকলে বলুন।ফাউ তর্ক থেকে সালাম।

লেখক : তরুণ আলেম

মতামতের জন্য সম্পাদক দায়ী নয়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *