বিজেপি নেতারা মূর্খ, কেউ কেউ অর্ধশিক্ষিত : মমতা

বিজেপি নেতারা মূর্খ, কেউ কেউ অর্ধশিক্ষিত : মমতা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিজেপি নেতারা আসলে মূর্খ, কেউ কেউ অর্ধশিক্ষিত বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার (৩০ জানুযারি) ভারতের বীরভূমের রঘুনাথপুরে একটি জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ মন্তব্য করেছেন। সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, সৌজন্যের অভাব রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে পূর্ব মেদিনীপুরের কাঁথির সভাতে গিয়ে বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ বলেছিলেন, কালো টাকার মালিকরাই কোটি কোটি টাকা দিয়ে মমতা ব্যনার্জির ছবি কিনেছিলেন। তার জবাবে মমতা বলেন, তার ছবি নিয়ে অমিত শাহর মন্তব্যটি ‘অবমাননাকর’। এজন্য বিজেপির জাতীয় সভাপতিকে ক্ষমা চাইতে হবে।

শুধু তাই নয়, আরেকধাপ এগিয়ে মমতা বুধবার বলেন, বিজেপি নেতারা আসলে অর্ধশিক্ষিত। তারা আমার আঁকা ছবি নিয়ে যে দাবি করেছেন, তা যদি প্রমাণ করতে পারেন, তাহলে রাজনীতি ছেড়ে দেব। তিনি গেরুয়া শিবিরকে সতর্ক করে বলেন, বিজেপির যে সব নেতা ও কর্মীরা অবৈধ কাজকর্মে যুক্ত, সেই অবৈধ কাজগুলোর বিরুদ্ধে তিনি যখনতখন তদন্ত শুরু করে দিতে পারেন।

মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, কী ভেবেছে বিজেপি! কেবল তাদের কাছেই গোয়েন্দা সংস্থা আছে। মনে রাখবেন, আমাদের কাছেও কিন্তু একটা সিআইডি রয়েছে। আপনাদের মেয়াদের আর একমাস বাকি। তারপর কী হবে, গোটা দেশ বুঝতে পারছে। আমরা কিন্তু এখানে থাকছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *