বিদায়ী ম্যাচে ২ কোটি টাকা খরচের পক্ষে নন মাশরাফি

বিদায়ী ম্যাচে ২ কোটি টাকা খরচের পক্ষে নন মাশরাফি

২ কোটি টাকা খরচে বিদায়ী ম্যাচের পক্ষে নন মাশরাফি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাশরাফি বিন মুর্তাজা দুই কোটি টাকা খরচে বিদায়ী ম্যাচের পক্ষে নন। তিনি বলেছেন, পাকিস্তানের বিপক্ষে ২০১৯ বিশ্বকাপের শেষ ম্যাচ খেলেই ক্রিকেটকে বিদায় জানাতে প্রস্তুত ছিলেন তিনি। কিন্তু, সেজন্য জিম্বাবুয়ের বিপক্ষে বিশেষ ওয়ানডে সিরিজ আয়োজনের পক্ষে ছিলেন না। বিসিবি সভাপতির সাথে আলোচনা করে বিপিএল খেলেন। ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে মাশরাফি একথা জানান।

দেশের প্রথম শ্রেণির ক্রিকেটাররা ভালো পারিশ্রমিক পাচ্ছে না। টেস্ট ক্রিকেটও উন্নতি হচ্ছে না। আর এমন পরিস্থিতিতে ২ কোটি টাকা খরচে নিজের বিদায়ী ম্যাচ খেলতে রাজি হননি মাশরাফি বিন মর্তুজা। দুই কোটি টাকায় বিদায়ী সিরিজ আয়োজনের পরিবর্তে সেই অর্থ প্রথম শ্রেণির ক্রিকেটে খরচের পরামর্শ টাইগারদের সাবেক অধিনায়কের।

অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেন জিম্বাবুয়ে সিরিজের পর। তার জন্য দুই কোটি টাকায় বিদায়ী সিরিজ আয়োজনের পরিবর্তে সেই অর্থ প্রথম শ্রেণির ক্রিকেটে খরচের পরামর্শ মাশরাফির। সেই সাথে ২০২৩ বিশ্বকাপের আগে নতুন অধিনায়ক তৈরি করা সম্ভব বলে মনে করেন ম্যাশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *