পাথেয় রিপোর্ট : (ইউএনবি) চলতি বছর ৫৫ হাজার ১৪৯ জন নারী শ্রমিক বিদেশে গেছেন। সেখানে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে ৩৬৯ নারী দেশে ফিরে এসেছেন।
১৮ জুন, সোমবার জাতীয় সংসদে জাতীয় পার্টির এমপি সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামগৃৃ–যগ এ তথ্য জানিয়েছেন।
সানজিদা খানমের এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, বর্তমানে বিশ্বের ১৬৫টি দেশে বাংলাদেশের শ্রমিকরা কাজ করছেন।
মন্ত্রী জানান, ২০১৭ সালে ১০ লাখ ৮ হাজার ৫২৫ জন শ্রমিককে বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। আর চলতি বছরের মে পর্যন্ত কাজের সন্ধানে বিদেশে গেছেন ৪৭ হাজার ২৭ জন।
২০১৪ সালের ১ জানুয়ারি থেকে বিশ্বের বিভিন্ন দেশে ৩০ লাখ ৯৪ হাজার ৮৪৮ জনের চাকরি হয়েছে বলেও উল্লেখ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী।
ক্ষমতাসীন দলের এমপি নিজাম উদ্দিন হাজারীর আরেক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম জানান, বিভিন্ন দেশের কারাগারে ৫ হাজার ৩৫ জন বাংলাদেশি শ্রমিক বন্দী আছেন। তাদের মধ্যে সৌদি আরবে ৯৭৬ জন, সংযুক্ত আরব আমিরাতে ৮৫১ জন, মালয়েশিয়ায় ৮১০ জন, ওমানে ৪৭৮ জন, জর্ডানে ৮৫ জন ও লিবিয়ায় ২৯ জন রয়েছে। এ ছাড়া থাইল্যান্ডে ৫ জন, মরিশাসে ৬ জন, সিঙ্গাপুরে ৮৭ জন, জাপানে ২৭ জন, ইতালিতে ১৩৭ জন, হংকংয়ে ৯১ জন, দক্ষিণ কোরিয়ায় ২৩ জন, ইরাকে ৯৭ জন, কুয়েতে ৩৮৪ জন, গ্রিসে ১৪৬ জন, বাহরাইনে ৪৩৮ জন, ব্রুনাইয়ে ১০ জন, মালদ্বীপে ১১৩ জন, মিসরে ৪ জন ও কাতারে ২৩৮ জন কারাগারে আছেন।
__________
patheo24/105


