বিদ্রোহীদের হামলায় ক্যামেরুনে সেনা সদস্যসহ নিহত অন্তত ১৫

বিদ্রোহীদের হামলায় ক্যামেরুনে সেনা সদস্যসহ নিহত অন্তত ১৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফ্রিকার পশ্চিম ভাগের রাষ্ট্র ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের গুলিতে ১৫ জন সেনা সদস্যসহ বেশকিছু সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।

এদিকে, গত ১৬ সেপ্টেম্বরের এ ঘটনা ২০ সেপ্টেম্বর এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিস্ফোরক এবং অ্যান্টি ট্যাংক রকেট লঞ্চার ব্যবহার করে তারা সেনাদের একটি বহরে হামলা করে। অন্য একটি বহরে একইভাবে বিস্ফোরক নিয়ে হামলা চালানো হয়। এর ফলে দুই হামলায় অন্তত ১৫ সেনার মৃত্যু হয়।

উল্লখ্য, দেশটিতে অনেকগুলো সশস্ত্র গ্রুপ স্বাধীনতার দাবিতে লড়াই করছে। সেখানে এরই মধ্যে ৭ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়েছে। অন্তত চার হাজার বেসামরিক মানুষের প্রাণও গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *