বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে আরও ২৩৯ জন গ্রেফতার

বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে আরও ২৩৯ জন গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কঠোর বিধিনিষেধে অকারনে ঘোরাফেরার অভিযোগে রাজধানীর বিভিন্ন জায়গায় আরও ২৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার ইফখাতেখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অপ্রয়োজনে ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্টে ৭৪ জনকে ৯০ হাজার ৪১০ টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে, ডিএমপি ট্রাফিক বিভাগ ২৯৫টি গাড়িকে ৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *