বিমান থেকে গাজায় ত্রাণ ফেলবে মার্কিন সামরিক বাহিনী

বিমান থেকে গাজায় ত্রাণ ফেলবে মার্কিন সামরিক বাহিনী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজাতে ইসরায়েলের নির্মম অবরোধ ও অব্যাহত হামলার কারণে ইতিমধ্যে দেখা দিয়েছে চরম দুর্ভিক্ষ। আর তাই উপত্যকাটিতে বিমান থেকে খাদ্য ত্রাণ ও অন্যান্য সরবরাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

গাজাতে বিমান থেকে ত্রাণ ও খাদ্য সামগ্রী ফেলবে মার্কিন সামরিক বাহিনী, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর রয়টার্স।

শুক্রবার সাংবাদিকদের কাছে বাইডেন এ পরিকল্পনা ঘোষণা করেন।

এই প্রথমবারের মত গাজায় বিমানের মাধ্যমে ত্রাণ সাহায্য ফেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে জর্ডান এবং ফ্রান্সসহ অন্যান্য কিছু দেশ গাজায় বিমানের মাধ্যমে সাহায্য সরবরাহ করেছে।

বাইডেন জানান, যুক্তরাষ্ট্র আগামী কয়েক দিনের মধ্যে আকাশ থেকে ত্রাণ ফেলা শুরু করবে। তবে ত্রাণের বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

বাইডেন সাংবাদিকদের বলেছেন, “আমাদের আরও বেশি কিছু করা দরকার। যুক্তরাষ্ট্র আরও কিছু করবে। গাজায় ত্রাণের প্রবাহ কোনোভাবেই পর্যাপ্ত নয়।”

ইসরায়েলের হামলায় গাজায় আরও ৭ জিম্মি নিহতইসরায়েলের হামলায় গাজায় আরও ৭ জিম্মি নিহত
গাজায় বিপুল পরিমাণ ত্রাণ সরবরাহ করতে কোনো সামুদ্রিক করিডোর সম্ভব কি না, যুক্তরাষ্ট্র তা খুঁজে দেখছে বলে জানান তিনি।

যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে দিন দিন পরিস্থিতি ক্রমেই খারাপ দিকে যাচ্ছে। গত বৃহস্পতিবার মানবিক সহায়তার অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় কমপক্ষে ১০৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৭৬০ জন। বৃহস্পতিবার ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *