বিমান বিধ্বস্ত সুদানে, শিশুসহ নিহত ১৮

বিমান বিধ্বস্ত সুদানে, শিশুসহ নিহত ১৮

বিমান বিধ্বস্ত সুদানে, শিশুসহ নিহত ১৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: সুদানে বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আঠারজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে চারজনই শিশু। দেশটির পশ্চিম দারফুর রাজ্যে ওই দুর্ঘটনা ঘটেছে।

রাজ্যের রাজধানী এল জেনেইনার একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয়। সাম্প্রতিক সময়ে বেশ কিছু জাতিগত সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে। ওই এলাকায় জরুরি সহায়তা দিতে যাওয়ার পথেই বিমানটি বিধ্বস্ত হয়েছে।

সেনা মুখপাত্র আমির মোহাম্মেদ আল হাসান এএফপিকে বলেন, দুর্ঘটনায় সাত ক্রু সদস্য, তিন বিচারক এবং আট বেসামরিক নিহত হয়েছে। এদের মধ্যে চারজনই শিশু।

কী কারণে অ্যান্তোনভ ১২ বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও পরিষ্কার নয়। মোহাম্মেদ আল হাসান জানিয়েছেন, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

সুদানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, চলতি সপ্তাহে পশ্চিম দারফুরে সহিংসতার ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে। এছাড়া আরও ২৪১ জন আহত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *