বিরামপুর সার্কেল ও থানা পুলিশ বিশেষ অভিযানে ১১ জন মাদক বিক্রেতাসহ ১৮ আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার দিনাজপুর আদালতে পাঠিয়েছে।
জানা গেছে, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ.এস.এম হাফিজুর রহমান ও থানার ওসি মোখলেছুর রহমানের নেতৃত্বে পুলিশ গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় উপজেলার দেশমা গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র আ. কুদ্দস (৪৫), পূর্বজগন্নাথপুর গ্রামের আ. ছাত্তারের পুত্র এনামুল (৪৭), আ. রউফের পুত্র রুমন (২৫), নাসির উদ্দিনের পুত্র বুলেট (৩২), চকবসন্ত গ্রামের মিজানুরের পুত্র ছাত্তার (২২), আজিমদ্দিনের পুত্র আজিবর (৬২), বেলালের পুত্র রকি (২০), ইমামুলের পুত্র আতিকুর (২৫), তোফাজ্জলের পুত্র হুমায়ন (২৪), ইসলামপাড়া গ্রামের আকরাম হোসেনের স্ত্রী মনিরা বেগম (৪০) ও জাবেদ আলীর পুত্র আকরাম হোসেনকে অ্যাম্পল, গাঁজা ও চোলাইমদসহ গ্রেপ্তার করেন। তাদের নামে থানায় পৃথক ১০টি মামলা হয়েছে। একই রাতে পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ আসামিকেও গ্রেপ্তার করেছে।


