পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনেতারা। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস টুইট বার্তায় বলেন, ‘সবাইকে রমজানুল মোবারক। পবিত্র রমজানের শিক্ষা ক্ষমা, সহানুভুতি, সহনশীলতা আর্দশ আমাদের সবাইকে উজ্জীবিত করুক।’ এক্সপ্রেস ট্রিবিউন, দ্য নিউজ, খালিজ টাইমস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে বলেন, ‘সব মুসলমানদের রমজানের পবিত্র মাসের শুভেচ্ছা, এই মাস একে অপরের জন্য এগিয়ে যাওয়ার। এ মাসের পবিত্রতা আমাদের আরো ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল সমাজ গড়তে শেখাবে। আমি ও মেলানিয়া যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি।’
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক ভিডিওবার্তার মাধ্যমে বলেন, ‘রমজান আমাদের সহানুভূতি ও সেবার শিক্ষা দেয়। এমাস আমাদেরকে উদার হতে শেখায়। গত কয়েক মাসে মুসলিম সমাজ বিদ্বেষ ও ইসলামোফোবিয়ার শিকার হয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াব। আমার পরিবারের পক্ষ থেকে আমি ও সোফি সবাইকে শুভেচ্ছা জানাই এবং সবাই যেন পবিত্র ও শান্তিপূর্ণভাবে রমজান পালন করতে পারে সেই কামনা করি।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে টুইুটারে ‘রমজানুল করিম’ লেখা একটি ছবি পোস্ট করে বলেন, ‘রমজান বিশ্বজুড়ে শান্তি, সহনশীলতা, ত্যাগ ও স্পষ্টতার শিক্ষা দেয়। ব্রিটেন ও সারা বিশ্বের মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানাই।’
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও লন্ডনের মেয়র সাদিক খান টুইট করে বিশ্বের মুসলমানদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের আমির শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম বিশ্ব সম্প্রদায়কে রমজানের ভালবাসা, সহনশীলতা ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে আহবান জানিয়েছেন।
বলিউড পাড়ায় তারকারাও রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। অভিতাভ বচ্চন, কারান জোহর, প্রিয়াংকা চোপড়া, বিপাশা বসু ও অনিল কাপুর সহ আরো অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। নিজেদের পেইজে শুভেচ্ছা বার্তা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও এসি মিলান। রমজান উপলক্ষে নতুন ক্যামেরা ইফেক্টও চালু করেছে সামাজিকব যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রাম।


