বিশ্ববাসীর বিশ্বাস নষ্ট করে দিচ্ছেন ট্রাম্প : লুই ফারাখান

বিশ্ববাসীর বিশ্বাস নষ্ট করে দিচ্ছেন ট্রাম্প : লুই ফারাখান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্ববাসীর বিশ্বাস নষ্ট করে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করে আমেরিকার মুসলিম নেতা লুই ফারাখান বলেছেন, আমেরিকার প্রতি বিশ্ববাসীর বিশ্বাস ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছেন ট্রাম্প। লুই ফারাখান ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কারণে ট্রাম্পের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের নীতি আমেরিকাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। তিনি আরো বলেন, এ নিষেধাজ্ঞার ফলে ইরানের সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, যদিও মার্কিন প্রশাসন দাবি করছে ইরানের সরকারকে শাস্তি দেয়াই তাদের উদ্দেশ্য।

ইরান সফররত ফারাখান ৯ নভেম্বর বৃহস্পতিবার ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি’র সদরদপ্তরে এক সাংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন।

আমেরিকার মুসলিম নেতা লুই ফারাখান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহিত নীতি আমেরিকার ধ্বংস ডেকে আনতে পারে। তিনি বলেন, আমাদের সরকারের নীতি মধ্যপ্রাচ্যকে একটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে যা এমন এক মহাযুদ্ধে রূপ নিতে পারে যা বিশ্ববাসী কখনো দেখেনি। মধ্যপ্রাচ্যের সেই যুদ্ধ বাইবেলে বর্ণিত আরমাগেডন যুদ্ধে পরিণত হতে পারে।

লুই ফারাখান বলেন, খিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে শেষ বিচারের আগে সত্য ও অসত্যের মধ্যে ভয়াবহ যুদ্ধের পূর্বাভাস দেয়া হয়েছে যাকে আরমাগেডন যুদ্ধ বলা হয়। আমেরিকা-ভিত্তিক ‘নেশন অব ইসলাম মুভমেন্ট’র নেতা লুই ফারাখান প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ইসরাইলের পীড়াপীড়িতে আপনি যদি আপনার মিত্রদের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দুয়ার খুলে দেন তাহলে যে সংঘাত সৃষ্টি হবে তাতে চীন ও রাশিয়াসহ বিশ্বের সকল দেশ জড়িয়ে পড়বে।

তিনি আরো বলেন, সে যুদ্ধে আপনি যে আমেরিকাকে চেনেন তার আর কিছু অবশিষ্ট থাকবে না। আপনি যদি এ সতর্কবার্তায় কান দিয়ে আপনার চলার গতি পরিবর্তন না করেন তাহলে (আমিরকার) মৃত্যু অনিবার্য।

লুই ফারাখান বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি মানুষের যে বিশ্বাস ছিল তা ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কারণে ট্রাম্পের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ধরনের নীতি ‘আমেরিকাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। এ নিষেধাজ্ঞার ফলে ইরানের সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে; যদিও মার্কিন প্রশাসন দাবি করছে ইরানের সরকারকে শাস্তি দেয়াই তাদের উদ্দেশ্য।

উল্লেখ্য, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে পৃথিবী ধ্বংসের আগে সত্য ও অসত্যের মধ্যে ভয়াবহ যুদ্ধের পূর্বাভাস উল্লেখ রয়েছে। বাইবেলের ভাষায় সেই যুদ্ধকে আরমাগেডন যুদ্ধ হিসেবে সজ্ঞায়িত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *