বিশ্বে আরও ১৪০৩ মৃত্যু, শনাক্ত সাড়ে ৪ লাখের বেশি

বিশ্বে আরও ১৪০৩ মৃত্যু, শনাক্ত সাড়ে ৪ লাখের বেশি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহামারি করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়লেও সংক্রমণ কিছুটা কমেছে। এসময়ে এক হাজার ৪০৩ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন চার লাখ ৬৫ হাজার ১৩৯ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৭৭ হাজার এক জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ১৫ লাখ ১৩ হাজার ৪৯৬ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ জার্মানিতে আর দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে জার্মানি, হাঙ্গেরি, ফ্রান্স, ব্রাজিল, রাশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, পোলান্ড ও তাইওয়ানের মতো দেশগুলো।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় জার্মানিতে সংক্রমিত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০৬ জন এবং মারা গেছেন ২২৩ জন। এ নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ বেড়ে ৩ কোটি ৫০ লাখ ৫ হাজার ৭৬৯ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ১০০ জনে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ২৯৭ জন মারা গেছেন। এসময়ে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৭২৭ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৯ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার ১৪ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯২ হাজার ৩১ জনে।

বৈশ্বিক সংক্রমণের দিক থেকে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬৩ হাজার ৩১ জন এবং মারা গেছেন ১০৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৬৪ লাখ ১৮ হাজার ৭২৫ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ১৮৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *