বিশ্বে কমেছে করোনায় আক্রান্ত-মৃত্যু

বিশ্বে কমেছে করোনায় আক্রান্ত-মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২৭ জন। নতুন মৃত্যু নিয়ে বিশ্বে মোট মৃত্যু সংখ্যা সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৬০ হাজার ৭৮৭ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৬২ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ কোটি ৪০ লাখ ৩১ হাজার ৫ জনে।

অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ছয় শতাধিক এবং নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে সোয়া তিন লাখের বেশি।

রোববার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে গত একদিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ইতালিতে। গত একদিনে এই দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৭০০ জন এবং মারা গেছেন ৫৯ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ৯৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৮ হাজার ৪৮৪ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটি করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৭২০ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ২৪ লাখ ৭৬ হাজার ৯২০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭১ হাজার ৯৩৮ জনের।

যুক্তরাষ্ট্রে গত একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ২৪৫ জন এবং মারা গেছেন ২৭ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৯৫ লাখ ২২ হাজার ৩২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৪৩ হাজার ৩০৮ জন মারা গেছেন।

তাইওয়ানে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৮২৭ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৮ লাখ ৩৭ হাজার ৮৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ৮৬৮ জনের। একইসময়ে জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১২৫ জন এবং মারা গেছেন ১৬ জন।

রাশিয়ায় গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২৮৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ৩৬ হাজার ৬৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮১ হাজার ২১৬ জনের। একইসময়ে উত্তর কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১০০ জন এবং দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৭৩ জন।

এছাড়া গত একদিনে অস্ট্রেলিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৬৮৯ জন এবং মারা গেছেন ৫৪ জন। একইসময়ে থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০৮ জন এবং মারা গেছেন ১৭ জন। চিলিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৬৫ জন এবং মারা গেছেন ৩৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *