বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়াল সাড়ে ১৩ কোটি

বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়াল সাড়ে ১৩ কোটি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রোববার (১১ এপ্রিল) সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩ কোটি ৫৯ লাখ ৯২ হাজার সাতশ ৯৮ জন এবং মারা গেছে ২৯ লাখ ৩৯ হাজার ১৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৯৩ লাখ ৫৭ হাজার ৭১৪ জন।

সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ দুই হাজার ছয়শ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ১৮ লাখ ৬৯ হাজার ৯৮০ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৫ হাজার ৫৯৩ জন ।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।

ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ছয় জন এবং মারা গেছে তিন লাখ ৫১ হাজার চারশ ৬৯ জন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৪৬৫ জন এবং মারা গেছে এক লাখ ৬৯ হাজার ৩০৫ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *