বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় স্থানে ঢাকা

বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় স্থানে ঢাকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী বায়ুদূষণ পর্যবেক্ষণের জনপ্রিয় ওয়েবসাইট আইকিউ এয়ার ডট কমের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি দূষিত শহর হচ্ছে পাকিস্তানের লাহোর। তারপরের অবস্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম।

রবিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে নটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত লাইভ র‍্যাঙ্কিংয়ে ২য় স্থানে আছে ঢাকার নাম।

আইকিউ এয়ারের মতে, ঢাকার একিউআই ২২৬। মনে রাখতে হবে, বাতাসের মান শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলো সন্তোষজনক, ১০১ থেকে ২০০ সহনীয়, ২০১ থেকে ৩০০ হচ্ছে খারাপ, ৩০১ থেকে ৪০০ খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০ হচ্ছে গুরুতর।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাইভ র‍্যাঙ্কিংয়ে ১ম স্থানে আছে পাকিস্তানের লাহোর। ২য় স্থানে আছে বাংলাদেশের নাম। ৩য় স্থানে আছে পোল্যান্ডের রকলা। চীনের ওহান আছে ৪র্থ স্থানে। ৫ম স্থানে আছে মঙ্গোলিয়ার উলান বাতারের নাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *