পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত মারা গেছেন আট হাজার ১৬৯ জন। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও চার লাখ ৫৫ হাজার মানুষ।
করোনাভাইরাসের তথ্য সংগ্রহ করা ওয়েব সাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৩০ লাখ ছয় হাজার ৮৬১ জনের। মৃত্যু হয়েছে ৪৭ লাখ ২২ হাজার ৬৪৬ জনের। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২০ কোটি ৭০ লাখ ২৬ হাজার ২৭২ জন।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে চার কোটি ৩২ লাখের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ছয় লাখ ৯৬ হাজার ৮৬৭ জনের।
করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৩৫ লাখ ৩০ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে চার লাখ ৪৫ হাজার ৮০১ জনের।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে দুই কোটি ১২ লাখ ৪৭ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৯১ হাজার ৫১৮ জনের।
তালিকায় ২৮ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জনের এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ২৭৭ জনের। এখন করোনা রোগী রয়েছেন ১৩ হাজার ৮১৪ জন। এদের মধ্যে ১৬২৭ জনের অবস্থা গুরুতর।


