বিশ্ব ইজতেমায় এবারও আসছেন হাজারও বিদেশী মেহমান
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: এবারও আসছেন হাজারও বিদেশী মেহমান বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করছেন।প্রতি বছরই বিশ্ব ইজতেমায় বিদেশী মেহমান আসেন। সে হিসেবে বাংলাদেশের পর্যটন শিল্পেও আসে বড় পরিবর্তন। রেমিট্যান্সেও অগ্রগতি দেখা দেয়।এদিকে টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার (১০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা।
রোববার (১২ জানুয়ারি) বিশ্ব ইজতেমায় আখেরজী মোনাজাতের মাধ্যমে আলমী শূরার তাবলিগ জামাতের সাথীদের ইজতেমা শেষ হবে। পরের সপ্তাহে শুরু হবে মাওলানা সাদ কান্ধলবীর অনুসারীদের ইজতেমা। বিশেষ সূত্র জানিয়েছে, মাওলানা সাদ কান্ধলবীর অনুসারীদের ইজতেমায়ও বিদেশী মেহমানগণ উপস্থিত থাকবেন। তবে আলেমদের ইজতেমায় যারা থাকবেন তারাই পরের ইজতেমায়ও থাকবেন কিনা তা জানা যায়নি।
ইতোমধ্যেই মাঠের ৯০ ভাগ প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বিদেশি মেহমানদের থাকার জায়গা, বয়ানের মঞ্চ, তাশকিল কক্ষ নির্মাণ সম্পন্ন হয়েছে বলেও জানা গেছে।
বিশ্ব ইজতেমায় যোগ দিতে প্রতিদিন কয়েক হাজার বিদেশি মুসল্লি বাংলাদেশে আসছেন। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা ও বাসযোগে ঢাকায় পাঠানোসহ সব কাজ দ্রুত করার জন্য ঢাকার কাকরাইল মসজিদ থেকে একটি প্রতিনিধি দল কাজ করছেন।
যেসব দেশ থেকে বিদেশি মুসল্লিরা আসছেন সেসব দেশের তালিকায় রয়েছে- ইন্দোনেশিয়া, মালেশিয়া, আফ্রিকা, তুর্কমেনিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ভারত, সৌদি আরব ও কম্বোডিয়া।
এবারের প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় মাওলানা ইব্রাহিম দেউলা, মাওলানা আহমদ লাট, মাওলানা জুহাইরুল হাসান, মাওলানা খোবাইবুল হাসান, মাওলানা ইসমাইল গোধরা, ডক্টর সানাউল্লাহ খান, মাওলানা আকবর শরীফ, মাওলানা ইউনুস মুম্বাই প্রমুখ শীর্ষস্থানীয় মুরুব্বিরা অংশ নেবেন।
প্রসঙ্গত, গত বছর ইজতেমাকে ঘিরে বিদ্যমান দুটি গ্রুপের মধ্যে বিরোধ দেখা দিলে দুই পর্বে ইজতেমা আয়োজন শুরু হয়। এবারও সেভাবেই পরস্পর ঝগড়া নিয়ন্ত্রণের জন্য প্রশাসন সে ব্যবস্থাই অব্যাহত রেখেছে। এবার আলমী শূরার সাথীদের ইজতেমা ১০, ১১ ও ১২ জানুয়ারি এবং ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি মাওলানা সাদ কান্ধলবীর অনুসারীরা ইজতেমা পরিচালনা করবেন।


