বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পাথেয় রিপোর্ট : বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তাবলিগ জামাতের মধ্যে যে বিভেদ ছিল তা ইতোমধ্যেই মিটে গেছে। ইজতেমার প্রস্তুতি চলছে। আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি সুষ্ঠু ও সুন্দরভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ইজতেমার আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের আসাদুজ্জামান খান কামাল জানান, তাবলিগ জামাতের নেতৃত্বের মধ্যে যে বিরোধ চলে আসছিল সেটার মীমাংসা হয়েছে। ঐক্যবদ্ধভাবে ১৫, ১৬, ১৮ ফেব্রুয়ারি ইজতেমা অনুষ্ঠিত হবে। মীমাংসার পর প্রস্তুতিমূলক সভা করতে এতো সময় কেন লাগল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাঠে কে ইমামতি করবেন, কে নেতৃত্ব দেবেন, সেসব খুঁটিনাটি বিষয়ে আলোচনা হয়েছে। দুই পক্ষ মিলে যাতে সুন্দরভাবে ইজতেমা শেষ করা যায়, সেসব বিষয়ে আলোচনা হয়েছে। সারা পৃথিবীতেই তাবলিগ জামাতের মধ্যে এখন দ্বিমত রয়েছে। তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এসব বিষয় সমাধানের জন্য ধর্ম প্রতিমন্ত্রী তাবলিগ জামাতের দুপক্ষের দুজন করে চারজন মুরব্বির সমন্বয়ে আলোচনায় বসবেন। এ বৈঠক আজ দুপুরেই সচিবালয়ে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ওই বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, স্থানীয় সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, পুলিশের আইজি, র‌্যাবের ডিজিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *