বিয়ের পরই সৌম্যের পুরস্কার

বিয়ের পরই সৌম্যের পুরস্কার

বিয়ের পরই সৌম্যের পুরস্কার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: মাত্র বিয়ে করেছেন। বিয়ে করেও দলে ফিরতে পরেছেন। আবার অর্জন করেছেন দারুণ একটি জয়। আবার নিজের করে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও। প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার। বিয়ের কারণে বিসিবি থেকে ছুটি নেন তিনি। যে কারণে খেলতে পারেননি একমাত্র ম্যাচের টেস্ট সিরিজ।

এরপর সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য যে দলটি ঘোষণা করা হয়, সেখানেও রাখা হয়নি সৌম্যকে। তৃতীয় ম্যাচের দলে রাখা হলেও সৌম্য কিন্তু একাদশে ছিলেন না।

অর্থ্যাৎ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে- কোনো সিরিজেই মাঠে নামা হয়নি তার। এরই মধ্যে রোববার বিসিবি তাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে কোথাও রাখা হয়নি তাকে। এ নিয়ে বিস্তর জ্বল্পনা-কল্পনা।

যদিও আজ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে সৌম্য শুনলেন, ভুলে নাম বাদ পড়েছে তার। তাকে রাখা হচ্ছে টেস্টের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকায়।

বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকা, টানা অফ ফর্ম এবং ভুলের কারণে চুক্তিতে নাম না থাকা- এতগুলো চাপ মাথায় নিয়ে অবশেষে সৌম্য সুযোগ পেলেন টি-টোয়েন্টিতে। জাতীয় দলের জার্সি পরে অবশ্য সৌম্য দেখিয়ে দিলেন নিজের জাত। মাত্র ৩২ বলে খেললেন ৬২ রানের হার না মানা এক টর্নেডো ইনিংস।

একবার জীবন পেয়ে সৌম্য জিম্বাবুয়েকে বুঝিয়ে দিলেন, তারা কি ভুলটাই না করেছে। ৪টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার, চাট্টিখানি কথা নয়। সৌম্যর এমন টর্নেডো গতির ইনিংসের কারণেই ২০০ রানের বিশাল পুঁজি পেয়ে যায় বাংলাদেশ।

যার সুবাধে শেষ পর্যন্ত বাংলাদেশ পেলো ৪৮ রানের দারুণ এক জয়। ম্যাচ শেষে তাই সেরা হিসেবে পুরস্কার তুলে দেয়া হলো সৌম্যর হাতেই। বিয়ে করার পর মাঠে নেমেই সেরার পুরস্কার, এর চেয়ে আনন্দের হয়তো আর কিছুই হয় না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *