পাথেয় রিপোর্ট : ১ আগস্ট ২০১৮ বুধবার থেকে মাদানী মিলনায়তন-১ বাহাদুরশাহ, জাফরমার্গ, নয়াদিল্লীতে শুরু হয়েছে জমিয়তে উলামা হিন্দের প্রশিক্ষণ ও পরামর্শ কর্মশালা।
এই প্রশিক্ষণ ও পরামর্শ কর্মশালায় উপস্থিত হয়েছেন ভারতের প্রত্যেক প্রদেশের জমিয়তে উলামা হিন্দের দায়িত্বশীল লোকজন।
বুধবার সকাল ৮টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেন কারী মোহাম্মদ ফারুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শানে নাত পরিবেশন করেন মুফতি মোহাম্মদ আফফান মানসুরপুরী।
উল্লেখ, বিস্তারিত আপডেট পেতে চোখ রাখুন পাথেয় ২৪ এ।



