বুধবার পর্যন্ত তীব্র কালবৈশাখীর আভাস

বুধবার পর্যন্ত তীব্র কালবৈশাখীর আভাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী ৫ দিন (২০ এপ্রিল বুধবার পর্যন্ত) বৃষ্টি-বজ্রসহ বৃষ্টিপাত প্রবণতা বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা কমতে পারে। সেই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উল্লেখ্য, চৈত্রের তীব্র দাবদাহের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী হানা দিয়েছে। বাংলা নববর্ষের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া বয়ে যায়। সেই সঙ্গে হালকা বৃষ্টি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *