বুরকিনা ফাসোতে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩২

বুরকিনা ফাসোতে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের একটি গ্রামে হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র ব্যক্তিদের হামলায় সেখানে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ জনে ঠেকেছে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামটির নাম সোলহান। রাতভর সেখানে হামলার ঘটনায় বাড়ি এবং স্থানীয় বাজার পুড়িয়ে দেওয়া হয়েছে।

বরুকিনা ফাসো সরকার হামলার ঘটনাটিকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছে। তবে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এএফপিকে জানিয়েছে, আততায়ীরা শুক্রবার গভীর রাতে টাদারিয়াত গ্রামে ১৩ জন বেসামরিক বাসিন্দা এবং একজন সেনাসদস্যকে হত্যা করে। পরে নিহতের সংখ্যা বেড়ে গেছে। স্থানীয় একটি সূত্রও মৃত্যুর এ তথ্যটি নিশ্চিত করেছে। ঘটনার পর থেকে আততায়ীদের খুঁজছে দেশটির সেনাবাহিনী।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, হামলাকারীরা মোটরবাইক ও গবাদি পশুসহ স্থানীয়দের বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। হামলাকারীরা লুটপাট চালিয়েছে।

বুরকিনা ফাসোতে নিরাপত্তা সংকট ক্রমেই গভীর হচ্ছে। এই অঞ্চলের বিস্তৃত এলাকা জুড়ে সশস্ত্র গোষ্ঠীরা অভিযান আর অপহরণ চালিয়ে যায়। সন্ত্রাসী হামলার উত্থান ঠেকাতে গত মে মাসে বড় ধরনের অভিযান শুরু করে বুরকিনা ফাসোর সেনাবাহিনী। গত দুই বছরে সন্ত্রাসী হামলায় বাস্তুচ্যুত হয়ে পড়েছে অন্তত ১০ লাখ মানুষ।

সূত্র: রয়টার্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *