বুস্টার ডোজ পেলেন সাড়ে ৫ কোটি মানুষ

বুস্টার ডোজ পেলেন সাড়ে ৫ কোটি মানুষ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে দেশে শুরু থেকে এখন পর্যন্ত বুস্টার ডোজ টিকা নিয়েছেন পাঁচ কোটি ৫৬ লাখের বেশি মানুষ। এদিকে গেল (মঙ্গলবার) একদিনেই সারাদেশে সাড়ে চার লাখের অধিক মানুষ বুস্টার ডোজ টিকা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে টিকাদান কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ২০ লাখ ১৪ হাজার ৪৫৬ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৩৫ লাখ ৮৮ হাজার ৯০৭ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৫৬ লাখ ৫৯ হাজার ৭১০ জন।

এতে আরও বলা হয়েছে, গেল ২৪ ঘণ্টায় সারাদেশে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে ২৫ হাজার ৫৬৭ জনকে, দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৭৯ হাজার ৩৫৫ জনকে। এছাড়াও বুস্টার ডোজ টিকা পেয়েছেন চার লাখ ৫১ হাজার ৪২ জন মানুষ। এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত বছরের ১ নভেম্বর থেকে দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ৬৫ হাজার ৭৭৫ জনকে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে এক কোটি ৬১ লাখ ৩৭ হাজার ২৮৮ জনকে।

এরপর গত ২৫ আগস্ট থেকে দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে ৫ থেকে ১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) টিকা কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে এই কার্যক্রমে ১২ লাখ ৫৫ হাজার ৬৬৮ জন শিশু প্রথম ডোজের মাধ্যমে টিকার আওতায় এসেছে। তবে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে টিকা নিয়েছেন মাত্র ৭১০ জন শিশু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *