পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দক্ষিণ সিটির কদমতলী থানার বিভিন্ন অঞ্চলে অব্যাহতভাবে প্রচারণা চালিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ, মুজাহিদনগর, মেরাজনগর, মোহাম্মবাগ, পূর্ব শ্যামপুর, জুরাইন, দনিয়া, পূর্ব ধোলাইরপাড়সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতী মোস্তফা কামাল, যুবনেতা মাওলানা আজিজুল হক, মুহা. হুমায়ুন কবীর, শ্রমিকনেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম, মুফতী ছিদ্দিকুর রহমান, ছাত্রনেতা ইমরান হোসাইন নূরসহ ইসলামী শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেন।
দিন যত যাচ্ছে ততই হাতপাখা ও চরমোনাই পীরের মনোনীত প্রার্থীর প্রতি গণমানুষের শ্রদ্ধা, ভালোবাসা এবং ইমেজ তৈরি হচ্ছে। মানুষের মধ্যে শঙ্কা ও উৎকন্ঠা চলছে, ভোট নিয়ে। ভোট দিতে পারলে তারা হাতপাখায় ভোট দেয়ার ওয়াদা করেন।
এ সময় অনুষ্ঠিত বিভিন্ন পথ সভাগুলোতে আলহাজ্ব আব্দুর রহমান বলেন, বিশ্বের নর্দমা খ্যাত বুড়িগঙ্গাকে পরিচ্ছন্ন নদীতে পরিণত করা হবে। তিনি বলেন, বিশ্বের নোংরা ও পরিবেশ দূষণ সিটিগুলোর ১নং তালিকায় ঢাকা সিটির নাম উঠেছে। এ অবস্থা থেকে ঢাকা বাঁচাতে হবে।


