বুড়িগঙ্গা; দ্বিতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান

বুড়িগঙ্গা; দ্বিতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অর্ধশতাধিক যাত্রী নিয়ে রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৮টা থেকে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফায়ার ফাইটার আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার সকালে দুই চালকের অসতর্কতায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবে প্রাণ হারান ৩২ জন নিরীহ যাত্রী। সদরঘাটের খুব কাছাকাছি এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ৯টা ১২ মিনিটে ‘এমভি ময়ূর-২’ লঞ্চের ধাক্কায় মুহূর্তে ডুবে যায় যাত্রীবাহী ছোট লঞ্চ ‘এমএল মর্নিং বার্ড’। নিহতদের মধ্যে ৯ জন নারী ও ৩টি শিশু। তাদের বেশির ভাগই মুন্সীগঞ্জের বাসিন্দা।

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) হাসপাতাল থেকে সন্ধ্যার মধ্যে সব ক’টি লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ দুর্ঘটনায় দুটি লঞ্চের সার্ভে ও রেজিস্ট্রেশন সনদ স্থগিত করেছে নৌপরিবহন অধিদফতর। ময়ূর-২ লঞ্চটিকে আটক করা হয়েছে। লঞ্চের চালক পালিয়ে গেছে।

এ ঘটনায় মঙ্গলবার নৌ-আদালতে মামলা দায়েরের কথা রয়েছে। দুর্ঘটনার পর লঞ্চটির অবস্থান চিহ্নিত করা হলেও উদ্ধার করতে পারেনি বিআইডব্লিউটিএ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *