বৃষ্টিপাত বাড়বে সোমবার থেকে

বৃষ্টিপাত বাড়বে সোমবার থেকে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সোমবার থেকে সারাদেশে বৃষ্টিপাত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে শনিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না।

ঢাকায় শনিবার সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৪৬ মিনিটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *