বৃহস্পতিবার প্রাথমিকের যেসব ক্লাস টিভিতে

বৃহস্পতিবার প্রাথমিকের যেসব ক্লাস টিভিতে

বৃহস্পতিবার প্রাথমিকের যেসব ক্লাস টিভিতে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাথমিকের কিছু ক্লাস হচ্ছে টেলিভিশনে। করোনা ভাইরাসের প্রকোপ এড়াতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংসদ টেলিভিশনে ক্লাস সম্প্রচার করা হচ্ছে। বৃহস্পতিবার প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির পাঁচটি ক্লাস সম্প্রচার করা হবে। ‘ঘরে বসে শিখি’ শিরোনামে এ কার্যক্রম শুরু চলছে।

গত ৭ এপ্রিল শুরুতে প্রাথমিক স্তরের সংসদ টিভির ক্লাস দুপুর ২টা থেকে শুরু করা হলেও পরবর্তীতে তা পরিবর্তন করে সকাল ৯টা থেকে দুপুর ১১টা পর্যন্ত করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস স্টুডিওতে ভিডিও ধারণ করে তা প্রচার করা হচ্ছে।

টেলিভিশনে পাঠদানকারী শিক্ষক পাঠদান করা বিষয়ের উপর শিক্ষার্থীদের বাড়ির কাজ দেবেন। শিক্ষার্থীদের প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা খাতায় বাড়ির কাজ করতে হবে। স্কুল খুললে তা শিক্ষকদের কাছে জমা দিতে হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রাথমিকের যে সকল ক্লাস : সকাল ৯টা থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত প্রাক-প্রাথমিক স্তরের ক্রিয়াকলাপ ভিত্তিক আনন্দদায়ক শিখন, ৯টা ২০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত প্রথম শ্রেণির ইংরেজি বিষয়ের ক্লাস, ৯টা ৪০ মিনিট থেকে ১০টা পর্যন্ত দ্বিতীয় শ্রেণির গণিত, তৃতীয় শ্রেণির ইংরেজি (পুনঃপ্রচার) সকাল ১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত, চতুর্থ শ্রেণির ইংরেজি (পুনঃপ্রচার) ১০টা ২০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত এবং পঞ্চম শ্রেণির গণিত (পুনঃপ্রচার) ক্লাস সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১ পর্যন্ত সংসদ বাংলাদেশ টেলিভিশনে শ্রেণি পাঠের ক্লাস সম্প্রচার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *