বৃহস্পতিবার রাজধানীতে গ্যাস থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার রাজধানীতে গ্যাস থাকবে না যেসব এলাকায়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৃহস্পতিবার (০৪ মার্চ) পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য রাজধানীর টঙ্গির কিছু এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

বুধবার (০৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টঙ্গী-জয়দেবপুর রেললাইনের বনমালা এলাকায় গ্যাস পাইপলাইন ও ভাল্পপিট স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা টঙ্গীর দত্তপাড়া, বনমালা ও আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকায় সব ধরনের গ্রাহক অর্থাৎ আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসময় পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়। তবে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *