বেলঙ্কার খতমে বুখারীতে আল্লামা মাসঊদ

বেলঙ্কার খতমে বুখারীতে আল্লামা মাসঊদ

আহমদ হাবিবী ● কিশেরগঞ্জের তাড়াইলের বেলঙ্কা-ইছাপশর জামিআতুল ইসলাহ’র পবিত্র বুখারী শরীফের খতম উপলক্ষ্যে দুআ মাহফিলে বাদ আসর পবিত্র বুখারী শরীফের শেষ দারস প্রদান করবেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মরহুম চরমোনাই রহ.-এর তনয় ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের নির্বাহী সভাপতি মুফতি মুহাম্মদ নূরুল করীম। এছাড়াও উপস্থিত থাকবেন, জামিআ ইকরা বাংলাদেশের রইস মাওলানা আরীফ উদ্দীন মারুফ, ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন প্রমুখ।

জামিআতুল ইসলাহ’র খতমে বুখারী অনুষ্ঠানটি ৫ এপ্রিল ২০১৭ বুধবার বাদ আসর জামিআ ময়দানেই শুরু হবে। রাতেই আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।

মাদরাসার মুতাআল্লি নেছার উদ্দীন মাহফুজ ও প্রিন্সিপাল মাওলানা সাঈদ নিজামী দেশের সর্বস্তরের আলেম উলামা ও সাধারণদের এ মহতি খতমে বুখারী মাহফিলে আমন্ত্রণ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *