‘বেশিদিন বাঁচতে চান : জেলেই থাকুন’

‘বেশিদিন বাঁচতে চান : জেলেই থাকুন’

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের বিতর্কিত প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে কারাবন্দী সন্দেহভাজন মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বেশ বড়সড় হুমকি দিয়েছেন। বলেছেন, তারা যদি বেঁচে থাকতে চায়, তাহলে কারাগারেই থাকাটাই ভালো হবে। এ খবর দিয়েছে রাশিয়া টুডে।

দেশের অবৈধ মাদক বাণিজ্য ও গ্যাং-ভিত্তিক অপরাধ নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা দুতের্তের বিভিন্ন কর্মকান্ড ও মন্তব্য দেশে-বিদেশে ব্যপক সমালোচনা সৃষ্টি করেছে। এর আগে অভিযান চলাকালে যারা গ্রেপ্তারে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করে তাদেরকে হত্যা করতে পুলিশকে উৎসাহ দিয়েছিলেন তিনি। এমনকি মাদক ব্যবসায়ীদের বাড়িঘরে বোমা নিক্ষেপেরও হুমকি দিয়েছেন।

তিনি এ-ও বলেছেন যে, তার নিজের ছেলের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ যদি সত্য হয়, তবে তিনি নিজেই তাকে খুন করতে দ্বিধা করবেন না।

গত মঙ্গলবার ম্যানিলায় এক বক্তৃতায় তিনি সেবু প্রদেশে মাদক ব্যবসায় জড়িয়ে যারা সম্পদ গড়েছে তাদের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেন। এ সময় হুমকির সুরে তিনি বলেন, ‘আমি যদি আপনাদের মতো কেউ হতাম, আমি জেলেই থাকতাম। বেশিদন বাঁচতে চান? জেলে থাকুন।’ তিনি সতর্ক করার সুরে বলেন, ‘প্রয়োজনে জেলে বেশিদিন কীভাবে থাকা যায় সেই উপায় খুঁজুন, কিন্তু কোনো ভাবেই ওই স্থাপনা থেকে বের হবেন না। এটাই আপনার জন্য মঙ্গলজনক হবে।’

তার মাদকবিরোধী যুদ্ধে ব্যাপক প্রাণহানি হয়েছে। পুলিশ বলছে, মাদক-বিরোধী অভিযানে ২০১৬ সালের জুলাইর পর থেকে ৪১০০ মানুষ মারা গেছে। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, প্রকৃত সংখ্যা আরও তিনগুণ। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এসব বিচারবহির্ভূত হত্যাকা-। দুতের্তে এর আগে দাভাও শহরের মেয়র থাকাকালে নিজেই সন্দেহভাজন অপরাধীদের হত্যা করার কথা বলে বেড়িয়েছেন।

তার রক্তক্ষয়ী মাদকবিরোধী অভিযানে বিপুল সংখ্যক মানুষের হতাহতের ঘটনা নিয়ে ঘরেবাইরে তীব্র সমালোচনা সত্ত্বে¡ও দুতের্তে তার অবস্থানে অবিচল। কিছুদিন আগে তিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনার জেইদ রা’দ আল হোসেনকে বিশ্রি ভাষায় গালিগালাজ করেন। এমনকি আন্তর্জাতি অপরাধ আদালতের এক কৌঁসুলি এসব হত্যাকা-ের ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু করার পর, তাকে গ্রেপ্তারও করার হুমকি দেন তিন ।

____

patheo24/105/sl

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *