পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশৃংখলা আর নৈরাজ্যের দিন দিন সীমা ছাড়াচ্ছে আফগানিস্তানে। এবার দেশটির রাজধানী কাবুলে পৃথক তিনটি বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের দু’জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বেসামরিক একজন ব্যক্তি আহত হয়েছেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে।
পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। অপর এক ঘটনায় পুলিশের একজন সদস্য আহত হয়েছেন। সেখানেও পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে।
তৃতীয় স্থানে বোমা হামলা চালানো হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সম্প্রতি কাবুলসহ বেশ কয়েকটি এলাকায় সহিংস হামলা চলছে। বোমা হামলা, রকেট হামলাসহ পরিকল্পিত হত্যাকাণ্ড বেড়ে গেছে।
গত ২২ ডিসেম্বর কাবুলে গাড়িবোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তার কয়েকদিনের মাথায় এ ঘটনা ঘটলো।
/এএ


