বেড়াতে যাওয়ার আগে খোঁজ নিন সেখানে ছাত্রলীগ আছে কিনা : মান্না

বেড়াতে যাওয়ার আগে খোঁজ নিন সেখানে ছাত্রলীগ আছে কিনা : মান্না

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের কোথাও আমাদের মা-বোনেরা নিরাপদ নয়, সাধারণ মানুষ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, এখন ফেসবুকে সবাই লিখছেন- স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবেন, বান্ধবীকে নিয়ে বেড়াতে যাবেন, খোঁজ নিন- যেখানে যাবেন সেখানে ছাত্রলীগ আছে কিনা!’

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, পথে যারা চলে তারা নিরাপদ নয়, আর আমাদের জীবন তো এমনিতেই নিরাপদ নয়। একদিকে কভিড-১৯, একদিকে জিনিসের দাম বৃদ্ধি, আবার আছে পুলিশের নির্যাতন।

তিনি বলেন, এই একটা বিষয় এখন বাংলাদেশকে প্রায় গ্রাস করে ফেলেছে। আমাদের দেশের কোনো ইজ্জত নাই, মা-বোনের ইজ্জত কি থাকবে? যে সম্মানের জন্য এতো রক্ষ ক্ষয় করে স্বাধীনতা অর্জন করা হলো, সে সম্মান আজ মাটিতে মিশে যাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা বলেন, তাদের দলে এখন নাকি সব হাইব্রিড, আসল আওয়ামী লীগ কে বা কারা, তা নাকি আর খুঁজে পাওয়া যায় না। হাইব্রিড চোর-ডাকাতদের নিয়ে দল চালালে এমন অবস্থা তো হবেই।

মানববন্ধনে এসময় সংগঠনের নেতৃবৃন্দসহ বিএনপির নেতা-কর্মী ও অন্যান্য সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *