পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অনলাইনে রিমোট কন্ট্রোল বোমা তৈরির প্রশিক্ষক জাহিদ হাসান ওরফে বোমা জাহিদকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। মঙ্গলবার (১০ আগস্ট) রাতে রাজধানীর কাফরুল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসির প্রধান পুলিশের উপ-মহাপরিদর্শক মো. আসাদুজ্জামান বুধবার (১১ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ।
তিনি আরো বলেন, গত কয়েক বছরে ১০-১২টি পুলিশ বক্সে বোমা হামলার চেষ্টা চালায় নব্য জেএমবির সদস্যরা। বোমাগুলো ছিল একই প্যাটার্নের। যারা বোমগুলো বানায় তাদের বিভিন্ন সময় অভিযানে গ্রেপ্তার করা হয়। এরপর নতুন করে আবার মেলে একই প্যাটার্নের বোমার খোঁজ। ফলে তদন্তে নামে সিটিটিসি। তদন্তের একপর্যায়ে উঠে আসে নব্য জেএমবির সদস্য জাহিদের নাম। তিনিই অনলাইনে বোমা বানানো শেখান।


