বোরকা পরা শিক্ষার্থীকে হেনস্তা : তদন্তের নির্দেশ হাইকোর্টের

বোরকা পরা শিক্ষার্থীকে হেনস্তা : তদন্তের নির্দেশ হাইকোর্টের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের ১৫টি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বোরকা পরায় হেনস্তার শিকার হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে অসাম্প্রদায়িক বা ধর্মনিরপেক্ষ বাংলাদেশে হিজাব ও বোরকা পরাকে সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ জুন) বিচারপতি মুজিবর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আগামী দুমাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে বলেও আদেশ দেন হাইকোর্ট। আদেশে শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, ধর্ম সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হিজাব পরতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে, যা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। পরে হাইকোর্টে এ বিষয়ে রিট আবেদন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *