বৌদ্ধ সন্ত্রাসীদের হামলায় মিয়ানমারে ৭ পুলিশ নিহত

বৌদ্ধ সন্ত্রাসীদের হামলায় মিয়ানমারে ৭ পুলিশ নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বাধীনতা দিবসে মিয়ানমারে বৌদ্ধ সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাখাইন রাজ্যে পুলিশের চারটি চেক পোস্টে হামলা চালিয়ে সাত পুলিশ সদস্যকে হত্যা করেছে বৌদ্ধ ধর্মাবলম্বী আরাকান আর্মি। এ সময় ১২ জনকে অপহরণ করে তারা।

গতকাল শুক্রবার মিয়ানমারের স্বাধীনতা দিবসে এ হামলা হয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক লড়াইয়ে গেল বছর শেষ নাগাদ আড়াই হাজার বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত হয়েছে। আরাকান আর্মির সূত্র নিশ্চিত করে জানিয়েছে, তাদের সদস্যরা চারটি পুলিশ পোস্টে আক্রমণ করেছে এবং পরে সাত ‘শত্রুর’ মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরাকান আর্মির মুখপাত্র বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের সদস্যদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে। মিয়ানমার নিরাপত্তা বাহিনীর ১২ জন সদস্যকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা তাদের ক্ষতি করব না।

মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারির শুরু থেকে গত ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মংডুর দক্ষিণাঞ্চলে নতুন করে আশ্রয় নিয়েছে প্রায় ৩ হাজার ২০৬ জন। এ ছাড়া সমুদ্রের পাশে অপেক্ষা করছে আরও ৮০৪ জন।

এসব হামলা ও সংঘর্ষের ঘটনায় মিয়ানমারের উদ্বাস্তু সমস্যা আরো বেড়ে যাচ্ছে। ইতোমধ্যেই মিয়ানমার থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে চলে এসেছে। এবার সেখান থেকে বৌদ্ধদেরও বাংলাদেশে চলে আসার আশঙ্কা করছেন অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *