ব্যবহৃত মাস্ক কেজি দরে পুনরায় বিক্রি!

ব্যবহৃত মাস্ক কেজি দরে পুনরায় বিক্রি!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাজীপুরের টঙ্গীতে করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে বস্তা ভরে কেজি দরে ব্যবহৃত মাস্ক পুনরায় বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।

সূত্রে জানা যায়, টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকার বাসিন্দা আবুল হাসানের ছেলে মো. চুন্নু মিয়া ৫ বছর ধরে টঙ্গীতে বসবাস করছেন। স্থানীয়রা অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে হঠাৎ মাস্কের সংকট দেখা দিলে চুন্নু মিয়া এ ব্যবসা শুরু করেন। তিনি রাজধানীর মিরপুর থেকে ব্যবহৃত মাস্ক বস্তা ভরে কেজি দরে কিনে আনেন। এমন গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত চুন্নু মিয়া ভয়ে স্থানীয়দের সামনে সকল মাস্ক পুড়িয়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *