ব্রাক্ষণবাড়িয়ায় খতমে নবুওয়ত সম্মেলন সফলে গণমিছিল

ব্রাক্ষণবাড়িয়ায় খতমে নবুওয়ত সম্মেলন সফলে গণমিছিল

ব্রাক্ষণবাড়িয়ায় খতমে নবুওয়ত সম্মেলন সফলে গণমিছিল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ব্রাক্ষণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মঙ্গলবার পূর্ব ঘোষিত গণ মিছিল জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা রোড থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মুফতী আব্দুর রহিম কাসেমীর সভাপতিত্বে এক সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার বিন মুসলিম, মুফতী মোহাম্মদ এনামুল হাসান, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা বেলাল হুসাইন, মাওলানা আবু বকরপ্রমুখ।

বক্তাগণ বলেন, কাদিয়ানীরা কাফের, কারণ তারা আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ ( সাঃ)কে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করে না। তারা ইসলাম বহির্ভূত সম্প্রদায়। ইসলামবিরোধী আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্রীড়নক হয়ে মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করে সাধারণ মুসলমানদের ঈমাণ বিনষ্টের ষড়যন্ত্র করাই তাদের কাজ। তারা শুধু ইসলাম, আল্লাহ, রাসূ্লেরই দুশমন নয় বরং তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বেরও দুশম।

কাদিয়ানীরা একদিকে ইসলামের বিরোধিতা করে যাচ্ছে, আবার অন্যদিকে দেশের বিরোধিতা করে যাচ্ছে।

বক্তাগণ আরো বলেন, বিশ্বের প্রায় সবকটি মুসলিম রাষ্ট্রে কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হলেও দুঃখের বিষয় বৃহত্তম জনগোষ্ঠীর দেশ বাংলাদেশে আজও তাদের অমুসলিম ঘোষণা করা হয়নি। যা আমার দেশের জন্য একটি কলংকজনক অধ্যায়।

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আজ সারাদেশ উত্তাল। তাদের অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ব্রাক্ষণবাড়িয়া জেলার ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহা সম্মেলন। যাতে প্রধান অতিথি থাকবেন আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী। এই সমাবেশ সফল করে সরকারকে আমাদের বুঝাতে হবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে। অন্যথায় এই আন্দোলন দাবানলের মতো জ্বলে উঠলে তখন আর কেউ তা নিয়ন্ত্রণ করতে পারবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *