ব্রাহ্মণবাড়িয়া ধানের শীষের জয়

ব্রাহ্মণবাড়িয়া ধানের শীষের জয়

পাথেয় রিপোর্ট : জাতীয় একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে জানা যায়।

৯ জানুয়ারি বুধবার সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা এই ফলাফল ঘোষণা করেছেন।

ঘোষিত ফলাফল থেকে জানা যায়, বিএনপি মনোনীত প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ধানের শীষ প্রতীকে ৮৩ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মো. মঈনউদ্দিন মঈন কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৪১৯ ভোট।

৩০ ডিসেম্বর অনিয়ম ও সংঘর্ষের কারণে স্থগিত হওয়া আশুগঞ্জের তিনটি কেন্দ্রে বুধবার কড়া নিরাপত্তা ব্যবস্থায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ছে। বিকালে ভোট গণনা শেষে ৩ কেন্দ্রেরে ফলাফলে বিএনপি প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২৭৪ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী মঈনউদ্দিন মঈন পেয়েছেন ২৮৫৫ ভোট। এর মধ্যে ৩টি কেন্দ্রেই জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মঈনউদ্দিন মঈন। তবে আগে থেকে ১০ হাজার ১৫৯ ভোটের ব্যবধানে এগিয়ে থাকায় বিএনপি মনোনীত প্রার্থী উকিল আব্দুস সাত্তার বেসরকারিভাবে জয়ী হন।

এদিকে ৩টি কেন্দ্রের মধ্যে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার ৩০১৬ জন। সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ৩৮৪০ এবং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ৩৭১৭ জন। সকালে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি থাকলেও দুপুরের চিত্র ছিল মাঠ ফাকা।

উল্লেখ যে, ৩০ ডিসেম্বর রোববার ভোট চলাকালে নির্বাচনী এলাকার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নানা অনিয়মের ঘটনা ঘটে। এরপরই এই তিন কেন্দ্রের ফলাফল স্থগিত করে পুননির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *